শেরপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : সুস্থ দেহ, সুন্দর মন—গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। 

দুই দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আরো খবর

আপনার মতামত দিন