শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ২৪ ডিসেম্বর রাতে পবিত্র খ্রীষ্ঠজাগের মধ্যদিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দিন ব্যাপী নালিতাবাড়ি উপজেলার বারোমারি সাধু লিওর ধর্ম পল্লীতে পবিত্র খ্রীষ্টযাগের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহৎ এই ধর্মীয় উৎসব। এরপর বিশেষ প্রার্থনা ধর্মীয় আলোচনা ও সংকির্তনের মধ্যদিয়ে শেষ হবে বড়দিনের আনুষ্ঠানিক কার্যক্রম।
এ ছাড়াও দিন ব্যাপী জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয়ে চলছে উৎসবের আমেজ।
বিশেষ করে জেলা সদরের চর শ্রীপুর, পৌর এলাকার কসবা গরো পল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রীষ্টান ধর্মপল্লী, নালিতাবাড়ি উপজেলার বারোমারি সাধু লিওর ধর্ম পল্লী ও শ্রীবরর্দী উপজেলার বাবলাকোনা আদিবাসী খ্রীষ্টান ধর্মপল্লীসহ জেলার প্রায় ১৮ টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রীষ্টান ধর্মালম্বী গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্তরা নানা আয়োজনে দিনটি উদযাপন করবেন।
এ উপলক্ষ্যে বারোমারি সাধু লিওর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি বলেন, প্রভু যিশুখ্রীষ্ঠ মানুষের দুঃসময়ে, মানুষের একাকিত্বে মানুষের কস্টে তিনি এই পৃথিবীতে মুক্তি নিয়ে এসেছেন এবং আমরা সেই মুল ভাবটিকে ধারণ এই ধর্মপল্লীতে ও সারা বিশ্বব্যাপী মুক্তিদাতা যিশুখ্রীষ্ঠকে তার জন্ম উৎসবকে আনন্দ সহকারে উদযাপন করি।
উৎসবকে ঘিরে জেলার সকল স্থানে খ্রীষ্ঠ ভক্তদের মাঝে উৎসবের আমেজ বইছে ।
