শেরপুর প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।
আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ৩টায় কুয়াকাটা থেকে ঢাকা ফেরার পথে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দিকপাড়া গ্রামের নাজিমদ্দিনের ছেলে মুতালেব (৪৫)
তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন (৩০) ছেলে শোয়াইব (৪) ও মেয়ে মুক্তা (১২)। মোতালেব মিয়া সেনাবাহিনীর সিভিল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মোতালেব ঢাকার ভাষানটেকে বাস করতেন। দুই দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল তারা। সেখান থেকে ঢাকা ফেরার পথে গাড়িটি পিরোজপুর সদর উপজেলার ঘ্যানসা নামক স্থানে পৌছার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের মধ্যে পড়ে যায়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিতদের বের করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর স্থানীয় চৌকিদারের মাধ্যমে তারা পিরোজপুর সদর থানায় বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সাবেক মেম্বার ইন্তাজ আলী বলেন, মোতালেব সেনাবাহিনীতে চাকরি করতেন। তার বাবা ছিলেন দিনমুজুর। একটি বোন প্রতিবন্ধী, তার মধ্যে বাবা-মা অসুস্থ। দিনমজুরের একমাত্র কর্মক্ষম সন্তান ছিলেন মোতালেব। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের রাহাজানি থামছেই না। পরিবারকে দেখাশোনার মতো কেউ থাকলো না। সরকার যেন এই পরিবারের চলার মতো একটা ব্যবস্থা করেন।
