শেরপুর কন্ঠ ডেস্ক : ১০ই আগস্ট রবিবার ময়মনসিংহের জনপ্রিয় স্থানীয় পত্রিকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর উদ্যোগে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক মো: মুনসুর আলম চন্দন এবং সম্পাদক মো: আবু সালেহ মূসা।
এছাড়াও মিলনমেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সেক্রেটারি মো: সাইফুল ইসলাম, সাবেক সেক্রেটারি অমিত দে, শেরপুর ব্যুরো চিফ ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্টাফ রিপোর্টার কাজী মাসুম সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গনমাধ্যমকর্মী এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস–এ কর্মরত সাংবাদিকবৃন্দ।
এই মিলনমেলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পত্রিকাটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সাংবাদিকদের মাঝে ঐক্য এবং সহযোগিতার বন্ধন আরও মজবুত হয়। ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর সুদূর ভবিষ্যৎ ও যেন আরোও উজ্জ্বলময় হয়ে উঠে সেই সকলকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পত্রিকার সম্পাদক।
