মনোনয়ন পত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির মনোনীত প্রার্থী

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ২৯ ডিসেম্বর সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ ‍দিনের নির্দিষ্ঠ সময়ের  পাঁচ মিনিট পরে জমা দিতে যান এবি পার্টির আব্দুল্লাহ বাদশা। কিন্ত ইএনও জমা নেয়নি। এনিয়ে ওই প্রার্থী অনেক অনুরোধ করলেও মন গলেনি ইএনওর। অবশেষে প্রার্থী অঝোরে কাঁদলেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। কান্না হ্নদয় বিধারক ও মানবিক হলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইএনও। 

 জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিন বিকেল ৫টা ৫ মিনিটে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। ইএনও অপারগতা প্রকাশ করলে  ইউএনওর কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ওই কর্মকর্তাকে ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন।”কিন্ত ইএনওর দয়া হয়নি। আমার মাত্র দুই মিনিট দেরী হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, “প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে কঠোর আইনের কারণে মনোনয়ন জমা নেওয়া সম্ভব হয়নি। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।”

আরো খবর

আপনার মতামত দিন