শেরপুরে দলীয় নেতা-কর্মীদের ‌নির্বাচনমুখী করতে প্রয়োজনে তার চোখ এবং কিডনিও দিয়ে দিতে চাইলেন বিএনপি নেতা হযরত আলী।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সদর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মোঃ হযরত আলী ৮ জানুয়ারি বৃহস্পতিবার ‌বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য কালে ঐক্যবদ্ধ বিএনপির আহ্বান জানালেন। 

হযরত আলীর এসময় বিএনপি’র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ না করায় জেলা, সদর উপজেলা এবং শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের ওপর ক্ষোভ ঝাড়ের এবং বলেন, দলের জন্য আমার শুধু জীবনটা দেওয়া বাকি আছে, আপনারা চাইলে আমার চোখ এবং কিডনি দুটো দিয়ে দিতে পারি। তবুও আপনারা একটু নির্বাচন মুখী হোন, দলকে রক্ষা করুন। দলের ৪১ বছরের স্বপ্ন পূরণ করুন।

শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হযরত আলীর কন্যা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অপরদিকে একই আসনে জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ফলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সর্বস্তরের বিএনপি নেতাকর্মী প্রচারণায় থাকছে না। জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীর অনেকেই স্বতন্ত্র প্রার্থী মাসুদের পক্ষে কাজ করছেন। তাই বিএনপি নেতা ও প্রার্থীর বাবা মোঃ হযরত আলী ৪১ বছরের স্বপ্ন পূরণে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তথা ঐক্যবদ্ধ বিএনপির অনুরোধ করলেন। কারণ এই আসনটি বিগত প্রায় ৪১ বছর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দখলে ছিলো। 

দোয়া মাহফিলে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতাদের মধ্যে সাইফুল ইসলাম স্বপন, মোঃ সাইফুল ইসলাম, আকরামুজ্জাম রাহাত, যুবদল নেতা আব্দুল মতিন সহ দলীয় বিভিন্ন অঙ্গ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন