শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বুধবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে গ্রন্থাগার হল রুমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃথক তিনটি করে গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরবর্তীতে সুবিধা জনক সময়ে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।