শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকালে পৌর ঈদগাহ মাঠে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, গণভোটের প্রচারণায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আপনারা মুসল্লী ও জনসাধারণের মাঝে গণভোটের দিক তুলে ধরে প্রচারণা চালাবেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান ও তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ।

ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কোঅর্ডিনেটর) ডা. নাহিদ কামাল কেয়া, জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
এ সম্মেলনে জেলার প্রায় ৭শ ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন