শেরপুরে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ বৃদ্ধ আটক

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭০ বছরের এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি অভিযানিক দল নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. আব্দুর রশিদ (৭০) নামে বৃদ্ধকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আব্দুর রশিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নন্দীর বাজার এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করি।” তিনি আরো জানান, ধৃত আব্দুর রশিদকে শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন