শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর আয়োজনে চার দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে।
মেলার শেষ দিন তৃতীয় দিনের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২৬ জানুয়ারি সোমবার বিকেলে ডিসি উদ্যান মাঠে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল।
এছাড়া অন্যান্য অতিথির মধ্যে শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি।
আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতা পাঠ করেন। পরে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি বিভাগের মোট ১২টি পুরস্কার প্রদান করা হয়।
এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
