শেরপুরে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ মার্চ ২০২৬ তারিখে শেরপুরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, সংগঠনের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ ফারুক এবং সাংগঠনিক সম্পাদক মহসীন কবির মুরাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (ক্রিসেন্ট)।

এসময় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম খান (এটম) শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সিনিয়র সাংবাদিক রফিক মজিদ প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং চিকিৎসক ও সুধীজন একসাথে ইফতারে অংশ নেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

আরো খবর

আপনার মতামত দিন