শেরপুরে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সংসদীয় আসনের এমপি প্রার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মাল্টিপার্টি হারমনি ডায়লগ বা আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

১০ ডিসেম্বর বুধবার শহরের নিউমার্কেটস্থ হোটেল আলিশান এর হল রুমে ‘মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম’ এর আয়োজনে এই আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের আগে সম্প্রীতি সংলাপের ধারণা পত্র পাঠ করেন ‘মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম’ এর প্রচার সম্পাদক মো. শওকত হোসেন।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রুপম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, গণঅধিকার পরিষদের প্রার্থী কাজী হায়াৎ ও জেলা গণধিকার পরিষদের সভাপতি আরিফ আহমেদ।

সংলাপে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি’র প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার এর নেতাকর্মী এবং দোসরা আগামী নির্বাচনের আগে কোন সন্ত্রাসী কার্যকলাপ করবে কিনা সে বিষয়ে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে সচেতন থাকতে হবে।

শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধি শেরপুর গড়তে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী ও দল-মত নির্বিশেষে সকলকে এক কাতারে আনতে চাই।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া বলেন, নির্বাচনে আমরা যে দল থেকেই প্রার্থী হই না কেন আমরা নিজেদেরকে প্রতিযোগী মনে করবো, প্রতিপক্ষ নয়। এই মেসেজটা আমাদের দলের সকল নেতার-কর্মী ও সমর্থকদের মাঝে পৌঁছে দিলে নির্বাচনী মাঠে কোন রকম সহিংসতা হবে না বলে আমি মনে করি।

আরো খবর

আপনার মতামত দিন