শেরপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের শহর ও সদর উপজেলা শাখার  উদ্যোগে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ ) বিকেলে পৌর শহরস্থ কান্দাপাড়া অর্কিড গার্ডেন প্রাঙ্গণে সদর উপজেলার শাখার আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১(সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ হাফেজ রাশেদুল ইসলাম।

0-8160×6138-0-0-{}-0-12#

এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ কাকন রেজা, শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান মুরাদসহ জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াত ইসলামী, বিভিন্ন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন