শেরপুরে ম্যাফ সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেট ফোরাম ‘ম্যাফ’ এর আয়োজনে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেটেরস্থ হোটেল আলিশান এর কনফারেন্স রুমে এই সম্প্রীতি সংলাপের সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামার ডালিয়া। 

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বিএনপির পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন ক্রীসেন্ট ও কামরুল হাসান, জামায়াতের পক্ষে আনোয়ার হোসেন, এমসিপির সদস্য সচিব নুর ইসলাম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব শামসুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক হীরা, স্বেচ্ছাসেবী তাসনুভা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় সমাজে সম্প্রীতি ধরে রাখতে বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ এবং সরকার দলীয় জনপ্রতিনিধিদের প্রতি ধৈর্যশীল হয়ে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আহবান করা হয়।

এ সম্প্রীতি সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন