শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হলেন মাসুদুর রহমান 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মো. মাসুদুর রহমান। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাঁকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

মাসুদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং জেলা শিল্পপতি ও ব্যবসায়ী কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান এই আসনের সাবেক জামায়াত মনোনীত প্রার্থী প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই। গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই আসনের সাধারণ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। রুবেল এই আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে এই আসনের নির্বাচন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে জানায়, স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর আবার মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাইসহ নির্বাচনী কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন