শেরপুর তেল সংকট মোকাবেলায় মাঠে নামলেন এমপি রাশেদুল 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : জ্বালানি তেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও চলমান সামগ্রিক সংকট মোকাবিলায় শেরপুরে বিভিন্ন তেলের পাম্প পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।

​শনিবার (৭ মার্চ) বিকেলে তিনি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত তেলের পাম্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম পাম্প মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি তেলের পর্যাপ্ত মজুদ, সঠিক পরিমাপ এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ গ্রাহকদের সাথেও কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

​এমপি রাশেদুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। জনগণের ভোগান্তি লাঘবে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”

আরো খবর

আপনার মতামত দিন