শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে নাকুগাঁও স্থলবন্দর কাস্টমস হলরুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
মতবিনিময়ের মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, শেরপুর সদর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতিসহ কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
