শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।

এ সময় অন্যান্য অতিথি মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ নুরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভার শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, বই পাঠ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং ২০২৫ সালের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ডিভাইস নির্ভর না থেকে কাগজের বইয়ের প্রতি মনোযোগ বাড়াতে উপস্থিত শিক্ষার্থীদের আহবান করা হয়। সময় বলা হয়, বই পাঠ এর বিকল্প নেই, পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অন্যান্য বই পড়ে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত দেশ করা সম্ভব। তাই সবাইকে লাইব্রেরী মুখী হতে হবে এবং কাগজের বই পড়তে হবে। তাহলে আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে পারবো। আমরা শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী ও কর্মকর্তা হওয়ার পিছু ছুটছি ছেলেমেয়েদের নিয়ে। কিন্তু ভালো মানুষ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য লাইব্রেরি চর্চায় সুযোগ না দিয়ে আমরা অভিভাবকরা শিশু-কিশোরদের কেবলমাত্র পাঠ্য বই ও গাইড বই এর মধ্যেই সীমাবদ্ধ করে রাখছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়াবহ। 

আরো খবর

আপনার মতামত দিন