শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার মানোন্নয়ন, সামাজিক ও ব্যক্তি নিরাপত্তা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের জোর দাবি জানান। 

আরো খবর

আপনার মতামত দিন