শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল উপলক্ষে সংবাদ সম্মেলন 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার দুপুরে শেরপুর ডায়াবেটিস সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খান বাহাদুর স্থিতি ফাউন্ডেশন এর সভাপতি এবং শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া।

এ সময় বক্তব্য রাখেন  ক্রীড়া সংগঠক খন্দকার আব্দুল হামিদ, ক্রিকেট ক্লাব সাইকা এর সভাপতি এ হক তুহিন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। 

এ সময় জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের খেলোয়াড় বৃন্দ, ক্রীড়া সংগঠক এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, পিছিয়ে পড়া শেরপুর জেলাকে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে আরো চাঙ্গা করতে এই টুর্নামেন্টের আয়োজন। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে বলে আমি আর আশা করি। এছাড়া আগামীতে ফুটবলকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে করে শেরপুরের যুব সমাজ মাদকাসক্তি থেকে খেলার দিকে মনোযোগী হয়।

শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেরপুর জেলা দল বনাম বগুড়া জেলা দল প্রতিযোগিতা প্রতিযোগিতা করবে।

আরো খবর

আপনার মতামত দিন