শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি শুক্রবার রাতে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
দাবা প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন আয়োজক কমিটির সদস্য মোঃ আতিউর রহমান স্বপন।
এ সময় অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ার ও মারজান রহমান লিখন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক আইনে পরিচালনা করা হবে এবং শেরপুর ও জামালপুর জেলার ৬২ জন দাবারু অংশ নেবে। বিজয়ীদের মধ্যে প্রথম, তৃতীয় ও তৃতীয় জন ট্রফি, মেডেল ও প্রাইজ মানি পাবে। এছাড়া মেডেল ও প্রাইজমানি পাবে দশম স্থান পর্যন্ত। আর বাকি সকল প্রতিযোগিকে মেডেল দেয়া হবে।
‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে প্রতিযোগিতা শুরু হবে ৩১ জানুয়ারি শনিবার সকাল দশটায় এবং পুরস্কার বিতরণ করা হবে সন্ধ্যায়।
এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস এবং শাহরিয়ার তানজিম ফাউন্ডেশন।
শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন
১৪
