শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের কৃতিসন্তান ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান পাবলিক হেলথ অ্যাসোসিয়শন অফ বাংলাদেশ(পিএইচএবি)-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। মিজান শেরপুর পৌরসভার গৌরিপুর এলাকার প্রয়াত আবদুর রহিম মাস্টারের ছেলে।ডাঃ মিজান এসএসএমসি এবং এমএইচ থেকে স্নাতক ডিগ্রি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে স্নাতকোত্তর,আমেরিকার এশিয়া প্যাসিফিক লিডার প্রোগ্রামের সম্মানজনক লিডারশিপ ফেলো এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ পুরস্কৃত হয়েছেন। তিনি জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে পেশাগত ভাবে ক্যারিয়ার গড়ে তুলেছেন।এ বিষয়ে ডাঃ মিজান বাংলাদেশ,পাকিস্থান, আফগানিস্তান, সুদান, দক্ষিণ সুদান, সিয়রো লিওন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সেবা প্রদান করেছেন।জাতিসংঘে দীর্ঘ দিন ধরে তিনি সেবা দিয়ে কাজ করছেন।আজ শুক্রবার বিকালে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংগঠন সুত্রে জানা গেছে বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে যে সকল চিকিৎসক কাজ করে যাচ্ছে তাদের একটি সমন্বিত প্লটফর্ম হলো।যাহার মাধমে বাংলাদেশের জনস্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত, গতিশীল ও জনগনের দ্বারে পৌছে দিতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
২০ সদস্যের নির্বাহী কমিটির এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ সৈয়দ ওমর খৈয়ম।এই কমিটি ২০২৫-২০২৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
ডাঃ মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাব,চেম্বার অফ কমার্স,স্বেচ্ছা সেবি সংগঠন শেরপুর রক্ত সৈনিক,পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েস.শেরপুর গ্রেজুয়েট ক্লাব,আজকের তারুণ্য,সন্বিলিত নাগরিক উদ্যোগসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
পাবলিক হেলথ অ্যাসোসিয়শনের মহাসচিব হলেন শেরপুরের কৃতি সন্তান ডাঃ মিজান ।
১৫
