শেরপুর কন্ঠ ডেস্ক : কোটা বিরোধী আন্দোলন ২০২৪ এর ৪ আগষ্ঠে নিহত শিক্ষার্থী শহীদ মাহবুব স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,গুণীজন সন্মাননা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট সোমবার বাদ আসর সদর উপজেলার পাকুড়িয়া তারাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ,শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েল,সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া,শেরপুর সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ,শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল. ট্রাস্টের সভাপতি মাসুদ প্রমুখ।অনুষ্ঠান শেষে অতিথিরা অনুষ্ঠানের পাশেই মাহবুবের কবর পরিদর্শন করেন।
