৭
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩(শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন।
১ মার্চ রোববার ঝিনাইগাতী উপজেলা সদরের রাজমনি পার্টি সেন্টারে জাতীয় ইমাম সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন, আলেম-উলামা এবং ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক-শিক্ষিকাদের সাথে এ মতবিনিময় করা হয়।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইউসুফ আকন্দ, জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।
