শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন।
২৪ নভেম্বর সোমবার ভূমি মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের “শ্রেষ্ঠ জেলা প্রশাসক” হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ” ভূমি” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবন ও জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া তিনি সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও বালু উত্তোলন বন্ধে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
তিনি খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি ব্যবস্থাপনাকে আরও দ্রুত ও জনবান্ধব করেছেন।
