শেরপুর কন্ঠ ডেস্ক : আজ বিকালে শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গনে জেলার সকল উপজেলার পুরোহিতগনের উপস্থিতিতে জেলা পুরহিত কমিটি গঠিত হয়েছ। দ্বিবার্ষিক মেয়াদী কমিটিট সভাপতি নির্বাচিত হয়েছে বিজয় কৃষ্ণ চক্রবর্ত্তীকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সন্জিত চক্রবর্ত্তী সন্জু। সভায় প্রধান উপদেষ্টা কমল চক্রবর্ত্তী, উপদেষ্টা বিকাশ চক্রবর্ত্তী, বিজ্ঞ পুরোহিত বিকাশ চক্রবর্ত্তী সহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন মজুমদার সদস্য সচিব সুব্রত দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা বারের পিপি আব্দুল মান্নান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ শতাধিক পুরোহিত উপস্থিত ছিলেন।
জানা গেছে জেলা একশোর পুরহিত রয়েছেন।উপস্থিত পুরহিতদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।১৫ দিনের মধ্যো পুর্ণাঙ্গ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
