২৪
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে শস্য গুদাম ঋণ কার্যক্রম (শগঋক) এর ক্ষুদ্র দলনেতা কৃষক বা উপকারভোগী কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার জেলার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর গুদাম প্রাঙ্গনে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মোঃ শাহীদুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে আঞ্চলিক ব্যবস্থাপক (দাঃপ্রাঃ) সুলতান মুহাম্মদ সালেহ্ ইমাম, সিনিয়র মাঠ কর্মকর্তা নয়ন কুমার বর্মন ও গুদামের দায়িত্বশীল মাঠ কর্মকর্তা মোঃ শাহজাহান আলম খন্দকার উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে স্থানীয় গুদাম এলাকার ৩০ জন ক্ষুদ্র দলনেতা কৃষক উপকারভোগীকে প্রশিক্ষণ দেয়া হয়
