শেরপুরে ১৩ বছর যাবত স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। -ডাঃ রতন 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিশেষজ্ঞ ডাক্তার সহ ২৩ জন ডাক্তারের মালিকানাধীন ডক্টরস হসপিটাল এর পরিচালক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জেন অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ রতন বলেছেন, আমরা ১৩ বছর যাবত শেরপুরে এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একটি টাকাও লভ্যাংশ নেইনি। আমরা শুরু থেকেই শেরপুরের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং সুলভে শেরপুরবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনেও এমনি ভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাব এবং বেসরকারির পাশাপাশি সরকারিভাবেও জেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাব। 

১৩ মার্চ শুক্রবার শহরের সহজবরখিলাস্থ ডক্টরস হসপিটালের মালিক ও শেরপুরের অন্যান্য ডাক্তার এবং সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

এ সময় ড্যাব নেতৃবৃন্দসহ শেরপুরের প্রবীণ চিকিৎসক এবং বিভিন্ন জেলায় কর্মরত ডাক্তাররা উপস্থিত ছিলেন। 

এদের মধ্যে প্রবীণ ডাঃ আব্দুল আজিজ, শিশু বিশেষজ্ঞ ডাঃ নুরুন্নবী, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক সার্জন ডাঃ মুফতি মাহমুদ, বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ সুরুজ্জামান, ডাঃ এমএ বারেক তোতা, ডাঃ এটিএম মামুন জোস, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আলমগীর মোস্তাক, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ সাইফুল আমিন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ অর্ধশত চিকিৎসক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন