শেরপুরে ভেজাল শিশু খাদ্য তৈরি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই,   চিপস ও আইসক্রিম উৎপাদনের দায়ে আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল আইসক্রিম এন্ড ফুড প্রোডাক্ট নামে দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পরিচালিত অভিযানে শেষে এই জরিমানা করেন । 

এ বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, আইসক্রিম, চিপস, চোনাচুর, মটর ভাজা উৎপাদন ও সংরক্ষণ করছে। এ ছাড়া নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য প্রস্তুত, সফট ড্রিংক পাউডারে (ট্যাং) মাত্রাতিরিক্ত এসপারটেম মিশ্রণ যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তিনি আরো বলেন, এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করছে, যাহা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনের গুরুতর লংঘন, এসব দণ্ডবিধি আইনের আওতায় প্রতিষ্ঠান দু’টিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ (সিএম), এনএসআই কর্মকর্তা, পুলিশ, সংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন