০
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংস্থার এডহক কমিটির সদস্য ও শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি রফিক মজিদ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা মোঃ জিন্নত আলী, প্রশিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন বালক এবং ৩০ জন বালিকাকে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরবর্তীতে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে বিভাগীয় টিম গঠনে সেরাদের বাছাই করা হবে।
