শেরপুর কন্ঠ ডেস্ক : “সবার জন্য শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) সকালে শেরপুরের জেলা পরিষদের সম্মেলন হলরুমে (নিসর্গে) জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ মানসম্পন্ন স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ।
এছাড়ও বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকী, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকোশলী নাজমুল হাসান সহ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
