১২
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনে বিশাল ব্যবধানে জামায়াতের দাড়িপাল্লার প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এই আসনের ১৪ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১৪৫ টি ভোট কেন্দ্রে জামায়াতের দাঁড়িপাল্লা ভোট পেয়েছে (পোস্টাল ভোটসহ) ১ লক্ষ ৩০ হাজার ৯৮৯ ভোট এবং তার নিকটতম ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট।
অপরদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ২২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী ১ লক্ষ ১৭ হাজার ৪৪১ ভোট এ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৫৭৮ ভোট।
