শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাজার মনিটরিং

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের বিভিন্ন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার মনিটরিং করা হয়।

এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো খবর

আপনার মতামত দিন