শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সদর ও নকলা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ সদস্যদের অংশগ্রহণে দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে শেরপুর শহর সজবরখিলা শাহীন ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত এই মূল্যায়ন পরীক্ষা শেষে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপির সঞ্চালনায় বক্তব্য রাখেন ডপস এর সিনিয়র সদস্য শিক্ষক নূর হোসেন নুসু, শিক্ষক রবিউল ইসলাম এবং ডপস সভাপতি শহিদুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে ১২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
