শেরপুর কন্ঠ ডেস্ক : দাবী দাওয়া নিয়ে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন চলছে।দাবী দাওয়া আদায়ে সহকারি শিক্ষকদের শাট ডাউন চলছে।একদিকে দাবীদাওয়া আদায়ে সহকারি শিক্ষকদের আন্দোলন অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষকরা বাচ্চাদের পরীক্ষা নিয়েছেন। সকাল ‘১১টার দিকে শ্রীবরর্দী উপজেলার ইএনও(নির্বাহী কর্মকর্তা) মনিষা আহাম্মেদ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়য়ে বাঁধার মুখে স্কুলের তালা খুলে স্কুলে ঢুকে নিজে পরীক্ষা নেওয়ার খবর পাওয়া গেছে। গত তিনটি পরীক্ষার মধ্যে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।অন্য পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও আজকের পরীক্ষায় শিক্ষার্থীদের উপচে পড়া উপস্থিতি ছিল।তবে আন্দোলনরত শিক্ষকরা আগামি রবিবার থেকে আন্দোলন আরও জোড়দার করবে,আর সরকার দাবী মানলে তাৎক্ষণিক স্কুলে ফিরে যাবে বলে জানিয়েছে আন্দোলনকারি সহকারি শিক্ষকরা।প্রধান শিক্ষকরা জানিয়েছে সকাল বিকাল মিলিয়ে সকল শ্রেনীর পরীক্ষা হয়েছে।
শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের ক্লাশে ফেরার অনুরোধ করেছেন।অভিভাবকরা বলছেন পরীক্ষা নিয়ে শিক্ষকরা যত ইচ্ছা আন্দোলন করুক।
ডিপিও (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত)সায়েদুর রহমান বলেছেন জেলায় ৭৪০টি স্কুলের মধ্যে ৭২০টি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শ্রীবরর্দী উপজেলার ২০টি স্কুলে পরীক্ষা হয়নি।আগামি রবিবার সকল স্কুলেই পরীক্ষা হবে।সরকারি কর্মকর্তা শাটডাউন দেওয়ার আইনগত অধিকার নেই।
ইএনও মনিষা আহাম্মেদ জানিয়েছে জেলার সকল স্কুলে পরীক্ষা হচ্ছে।শ্রীবরদী উপজেলার মডেল প্রাইমারি স্কুলে আমি যাই।তারপর অভিভাবক ও শিক্ষাথীরা চলে আসে।আমি তালা খুলে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি।
