শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে শহীদ জেলার ১২ শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী তুলে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
২৯ মার্চ শনিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাড়ীতে বাড়ীতে গিয়ে জেলার ১২ জন শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেওয়া হয়।
এসময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকান্ডে মূল হোতাদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।
২৯ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকায় শহীদ মাহবুব এর বাড়ীতে উপহার সামগ্রী ও স্মারক পত্র হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।
এ সময় তার সাথে ছিলেন ২০১৮ সালে সদর আসনের বিএনপি মনোনীত ও দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, ফাউন্ডেশনের সদস্য ডা. রাকিবুজ্জামান, সদস্য কৃষিবিদ মো. বিপুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি সভাপতি মামুনুর রশীদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন-উর-রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল।
ঈদ উপহারসামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.কে.এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহীদ মাহবুবের মায়ের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একইসাথে ভবিষ্যতেও তাদের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
শেরপুরের ১২ শহীদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার
১০৭
