শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী ও নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন ৷ ওই কর্মকর্তার নাম রুকনুজ্জামান রুকন (৩১),নিহত নারীর নাম মাহফুজা (১৯)। গুরুতর দুই শিশু মাহফুজার বলে জানা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের আগে সরিষাবাড়ী–শেরপুর মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জুনিয়র কনস্ট্রাকটর মোঃ রুকুনুজ্জামান রুকন (২৮) ও অজ্ঞাত এক মহিলা (৩০) ৷রুকন শেরপুরে নির্বাচনি দায়িত্ব পালন করতে নিজ বাড়ী জামালপুরের ষরিসাবাড়ী থেকে শেরপুরে আসছিলেন।ওই সিএনজিতে শিশুদের নিয়ে ওই নারী উঠেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থেকে জামালপুর থেকে শেরপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন শেরপুর সদর হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই মারা গেছে ৷
নিহতের খবর নিশ্চিত করেছেন শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা.অনন্যা দত্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর ওসি সোহেল রানা বলেছেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
