শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের দুটি সংসদীয় আসনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে।

সারাদেশের ন্যায় বুধবার‌(১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শেরপুর জেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

শেরপুর জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জেলায় যেসব কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম তার মধ্যে শেরপুর-১ (সদর) আসনের সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা-১৪৫টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের ২ লক্ষ ২৪ হাজার ৪৭২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৮ জন। এছাড়া নতুন ভোটারের সংখ্যা ২৬ হাজার ৮২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮ জন। 

শেরপুর-২ আসনে দুইটিউপজেলা ও ২ টি পৌরসভার এবং মোট ২১ টি ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা-১৫৪টি। এখানে মোট ভোটারের সংখ্যা-৪ লক্ষ ৪০ হাজার ৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৭৮৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ২৪৮ জন। 

ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তায় স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুঝে নেন সরঞ্জামাদি। এরপর আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে।

আরো খবর

আপনার মতামত দিন