শেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দিক মহোদয়। 

কল্যাণ সভার শুরুতে প্রধান অতিথির অনুমতিক্রমে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি’র নিকট উত্থাপন করা হয়।

এ সময় অতিরিক্ত ডিআইজি তাদের কথা মনযোগ সহকারে শোনেন ও সমস্যা-সমূহ সমাধান করার লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দিক পুলিশ লাইন্সে অবস্থিত অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল-সহ বিভিন্ন দপ্তর ও রিজার্ভ অফিস এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন