আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। -ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব। ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

২৮ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরো খবর

আপনার মতামত দিন