শেরপুর কন্ঠ ডেস্ক ; আগামি ২২ আগস্ট শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত করেছে শেরপুর আদালতের সিনিয়র সহকারি জজ তাহমিনা আফরোজ তানি। তিনি আজ ১১ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে আদালত এই সিদ্ধান্ত দেয়।
আদালত সুত্র জানায়, গতকাল ১০ আগস্ট রবিবার আদালতে অন্য প্রকার মামলা নামে এই মামলা দায়ের করেন জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি।
আজ মামলা শুনাননি করেন মুল আইনজীবি বিএনপি নেতা আখতারুজ্জামান, সহযোগীতায় ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ পিপি অ্যাডভোকেট আশরাফুন নাহার রুবি ও আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট আতাহার আলী।
মামলার মুল আইজবীবি আখতারুজ্জামান জানিয়েছেন, সংক্ষুব্ধ বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আজ এই সংক্রান্ত রায় দেয়। রায়ে বিচারক লিখেন ত্রুটি যুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে। আগামি ২২ তারিখ নির্বাচনে স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহবায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে ৭দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে এই নির্বাচন হওয়ায় জেলা সাধারণ ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই সাথে দীর্ঘ প্রায় ৭ বছর পর আগামি ২২ আগস্ট চেম্বারের জমজমাট নির্বাচন বন্ধ হয়ে গেল।
