শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ও শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান এর সভাপতিত্বে অন্যান্য অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহম্মদ, জেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভার শেষে জেলা শিশু একাডেমীর প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শ্রেণীর এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় আবৃত্তিতে পৃথক দুটি ও চিত্রাংকন পৃথক দুটি গ্রুপ এবং শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিকে বালক ও বালিকায় পৃথক দুই গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশ নে।
সবশেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি গান ও নিত্য পরিবেশন করেন।
