শেরপুরে কৃষকের ধান কেটে ধানের শীষে ভোট চাইছেন প্রিয়াঙ্কা !

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা তার নির্বাচনী এলাকায় গণসংযোগে গিয়ে কৃষকের প্রতীকী ধান কেটে ধানের শীষে ভোট চাইছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 

জানাগেছে, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়কের কন্যা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে ব্যাপক আলোড়িত হয়েছিল। কারণ, সে সময় তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে বিজয়ী হয়। আর এই ভোট ডাকাতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করে মাঠে নামেন প্রিয়াঙ্কা। নির্বাচনের দিন তার গাড়ি বহরে হামলার প্রতিবাদ করে সরাসরি ফেইসবুক লাইভে যান প্রিয়াঙ্কা। সেইসাথে তৎকালীন জেলা প্রশাসকের কার্যালয়ের দরজার সামনে বসেও অবৈধ নির্বাচনের প্রতিবাদ করেন প্রিয়াঙ্কা। আর এতেই পুরো বিশ্ব জুড়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। 

দীর্ঘ ১৭ বছর পর আবারও ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন তিনি। প্রতিদিন তিনি গ্রামে-গঞ্জে, হাট-বাজারে এবং কৃষকের মাঠে সরাসরি কৃষকের সঙ্গে কথা বলছেন সেই সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ করছেন। তবে সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে গত কয়েকদিন যাবত শেরপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে গণসংযোগ দিয়ে ধান কাটারত কৃষকের সঙ্গে নিজে প্রতীকী ধান কেটে কৃষকের মাথায় তুলে দিচ্ছেন। সেই সাথে তিনি নির্বাচিত হলে এভাবেই কৃষকের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দিচ্ছেন। 

এ সময় তার পাশে থাকছেন তার বাবা ও বিএনপি নেতা মোঃ হযরত আলী সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদিকে একজন নারী ও চিকিৎসক হয়েও প্রান্তিক মানুষের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন