শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে আজ ১ ফেব্রুয়ারি রোববার দুপুরে শহরের পৌর দারগ আলী পার্ক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বিএনপিকে হলুদ কার্ড দেখিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক এর প্রার্থী এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনে জামায়াতের বিজয় নিশ্চিত দেখে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। ইতিমধ্যে সেখানে আমাদের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিমকে হত্যা করে শহীদ করেছেন। এই সন্ত্রাসীর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি ফাউল করেছেন। তাই আমি তাদেরকে এই হলুদ কার্ড দেখালাম। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা যদি আবারো কোন সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে তাহলে তাদেরকে সেদিন লাল কার্ড দেখে আমাদের বিজয় সুনিশ্চিত করবো।
