আমি এমপি হলে কামারুজ্জামান চাচার অসমাপ্ত কাজ শেষ করবো। -বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সিনসিলা জেবরিন প্রিয়াঙ্কা জামায়াতের প্রয়াত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এর গ্রামবাসী ও আত্মীয়দের উদ্দেশ্য করে বলেছেন, এই আসন থেকে আমি এমপি নির্বাচিত হতে পারলে জামায়াত নেতা শহীদ কামারুজ্জামান চাচার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। তিনি বলেন, কামারুজ্জামান চাচা যখন জেলে ছিলেন, তখন আমার বাবা মোঃ হযরত আলী তার সাথে দেখা করতে গেলে তিনি বাবাকে বলেছিলেন- ’আমার অসমাপ্ত কাজগুলো তুমি করো।’ ওই কথাটা বাবা আমাকে বহুবার বলেছে। কামারুজ্জামান চাচার খুব ইচ্ছে ছিল শেরপুরে একটি চক্ষু হাসপাতাল করবে কিন্তু তিনি তা করতে পারেনি। তবে আমি কথা দিচ্ছি- আমি এমপি নির্বাচিত হলে শেরপুরে একটি চক্ষু হাসপাতালে করব এবং এই বাজিতখিলা গ্রামেই করবো। যাতে কামারুজ্জামান চাচার নাম মুছে না যায়। সে কারণে যা যা করার আমি তাই করবো।

তিনি ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে শেরপুর-১(সদর) আসনের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামে ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী উঠোন বৈঠকে এসব কথা বলেন।

জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠোন বৈঠকে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, নুরজাহান বেগম সহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন