শেরপুরে জ্বালানি তেলের পাচার রোধে প্রশাসনের মতবিনিময় সভা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় তিনি বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।‌ তিনি জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে সরকার প্রদত্ত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের নির্দেশ দেন। 

সভায় জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্পের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাচার রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো খবর

আপনার মতামত দিন