কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার আর নেই।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মুক্তিযুদ্ধের ঐহিত্যবাহী সূর্য্যদী বড়বাড়ীর সন্তান সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান (৬২) আর নেই। 

৭ মার্চ শনিবার বেলা ১টার দিকে শেরপুর ২৫০ শয্যবিশিষ্ট সদর হাসপাতালে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছরাধিককাল ধরে তিঁনি প্রেস্টেট ক্যান্সারে ভুগছিলেন এবং ক্যামোথেরাপি নিয়ে অনেকটা সুস্থ্য হয়েছিলেন। শনিবার সকালে নিজবাড়ীতে তিনি সকালের নাস্তাও করেছেন। কিন্তু বেলা ১২টার দিকে আকস্মিকভাবে তার শ্বাসকষ্ট শুরু হলে অবস্থা বেগতিক দেখে শেরপুর ২৫০ শয্যবিশিষ্ট সদর হাসপাতালে আনা হয়। সেখানেই দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু ঘটে। তিঁনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আগামীকাল রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী এলাকার নিজবাড়ী প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।  তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন ।

আরো খবর

আপনার মতামত দিন