শেরপুর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির পরিচ্ছন্নতা অভিযান 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতরের পবিত্রতা রক্ষায় এবং ডেঙ্গু মোকাবেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শেরপুর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি।

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। শহরের জেলা সদর হাসপাতাল এলাকার সড়কে এই অভিযান চালানো হয়।

সমিতির পক্ষ থেকে হাসপাতাল এলাকার প্রতিটি প্রাইভোট চিকিৎসা কেন্দ্রের মালিককে যার যার  ব্যবসা কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ থেকে শুরু হয়ে বছর ব্যাপি প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতি এই অভিযান কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কায়সার আহাম্মেদ ফারুক, সহ-সভাপতি মাহমুদুল কবির, সাংগঠনিক সম্পাদক মহসিন করিব মোরাদ, ফার্মাসিটিকেল ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সেলিম। সংসঠনের সদস্য মতিউর রহমান মতিন, মনিরুজ্জামান মনির, বাকি বিল্লাহ লুলু। এই অভিযানের সাথে ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

আরো খবর

আপনার মতামত দিন