শিশু নাজিফ এর ঈদ করা হলো না। শেরপুর সড়ক দুর্ঘটনায় শিশু নিহত। একই পরিবারের ৪ জন আহত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর নকলায় সড়ক দুর্ঘটনায় নাজিফ মিয়া (১২) নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। আহতরা হলেন, নিহত শিশু নাফিজের মা সুমি আক্তার, ভাই নাহিদ ও বোন নওশিন (১৫)। অপরজন সিএনজি ড্রাইভার। আজ ১৬ মার্চ সোমবার দুপুরে নকলা পৌর এলাকার  কূর্শা বাদাগৈড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  নিহতের পিতা মোঃ নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ সদস্য। ওই পরিবারটি ঈদ করতে সিএনজি যোগে তারাকান্দা হতে শেরপুরের নকলা হয়ে জামালপুর গ্রামের বাড়ী যাচ্ছিল। ঘটনার সময় ঢাকা গামি একটি যাত্রিবাহী বাসের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এ সময়ই সিএনজি চালক সহ সকল যাত্রী হতাহত হয়। হতাহতদের বাড়ী জামালপুর সদর থানার কালীবাড়ি এলাকায়। গুরুতর আহত চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো খবর

আপনার মতামত দিন