শেরপুর কন্ঠ ডেস্ক : প্রাণবন্ত পরিবেশে শেরপুরে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ মে রবিবার কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে, যা দেশের গণমাধ্যমের জন্য একটি দৃষ্টান্ত।এছাড়াও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ্য জুবাইদুল ইসলাম প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, শফিউল আলম সম্রাট প্রমুখ। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাঈম ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শেরপুর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, ৭১ টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম চ্যানেল ওয়ানের প্রতিনিধি শাকিল মুরাদ কালের কন্ঠের প্রতিনিধি এমএইচ শামীম, নাগরিক টিভির প্রতিনিধি পনির সহ অন্যান্যরা।
শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
